গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিশ্চিত না করার অভিযোগ করেছেন অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানীর চারজন নাগরিক।  তাদের অভিযোগে বলা হয়েছে, কোনো সেবা নেয়ার জন্য,  ব্যবহারকারীকে নির্দিষ্ট বিজ্ঞাপনে সম্মতি দিতে বাধ্য করছে প্রতিষ্ঠানগুলো।

প্রাইভেসি গ্রুপ ‘নোয়েব ডট ইউ’র প্রধান ম্যাক্স স্রেমস অভিযোগ করেন, গ্রাহকদের স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না ফেসবুক কিংবা গুগলের মতো প্রতিষ্ঠানগুলো। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের জরিমানা হতে পারে। এছাড়া পলিসি পরিবর্তনেও বাধ্য করা হতে পারে প্রতিষ্ঠানগুলোকে।

এর আগে, গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে থাকা ফেসবুক চলতি মাসের শুরুতে জিডিপিআর আইন মেনে চলার কথা জানায়।

হুমায়রা তাবাসসুম
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে