বৈদেশিক মুদ্রা অর্জনে আউটসোর্সিংয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন গবেষকরা। বিকেলে বগুড়ার একটি হোটেলে আইটি বিষয়ক এক অনুষ্ঠানে তারা এ তাগিদ দেন।
আলোচনা অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকার কম্পিউটির প্রতিষ্ঠান “আলফানেট”। এর আগেও একই বিষয় নিয়ে ঢাকা ও চট্রগ্রামসহ দেশের ৬টি জেলায় এ ধরনের আলোচনার আয়োজন করা হয়। বগুড়ার কম্পিউটার প্রতিষ্ঠানগুলো জাতীয় অর্থনীতিতে কিভাবে আরও ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয় অনুষ্ঠানে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্স নিউজ














