বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপনের সাফল্য উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ রাত ৮টায় কুষ্টিয়া স্টেডিয়ামে এক মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-০৩ আসনের সাংসদ মাহাবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা প্রশাসন ও ক্রীয়া সংস্থার কর্মকর্তবৃন্দ, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও কুষ্টিয়ার সর্বস্তরের সাধারণ মানুষ।
অনুষ্ঠান পরবর্তী প্রতিক্রিয়ায় দর্শকরা বলেন বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট জগতে প্রবেশের মাধ্যমে আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া














