বেসামরিক বা সিভিল প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রতিনিধিরা। সেখানে থেকে বেরিয়ে এসে সেনাপ্রধান গণমাধ্যমে এ কথা বলেন।

ডিসি সম্মেলনকে অত্যন্ত গুরুত্ব দেয়ার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, ডিসিরা হচ্ছেন মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি। সে কারণে এই সম্মেলনে আমি কোনো প্রতিনিধি না পাঠিয়ে নিজেই সরাসরি উপস্থিত হয়েছি। গত বছরও ডিসি সম্মেলনে আমি নিজেই এসেছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে, এ নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে সেনাপ্রধান বলেন, এ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

মিয়ানমার সীমান্তে উত্তেজনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে কোনও আলোচনা হয়েছিল কি না, এ বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এটি একটি ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন প্রেক্ষাপট। এখানে সে নিয়ে কোনও কথা হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে