পহেলা বৈশাখকে সামনে রেখে মিয়ানমারের ইলিশে সয়লাব ঢাকার বাজার। স্বাদেগন্ধে দেশি ইলিশের ধাঁরে কাছে না হলেও,গুনতে হচ্ছে চড়া দাম। সঙ্গে রয়েছে হিমায়িত দেশি ইলিশও। মিলছে তিন হাজার থেকে সাত হাজার টাকা হালিতে। তবে স্বাভাবিক আছে অন্যান্য মাছের দাম।

আসছে পহেলা বৈশাখ। সারাবছর চাহিদা থাকলেও এসময় তা বেড়ে যায় বহুগুণ। আর তাই তো সকাল থেকেই কারওয়ান বাজারের পাইকারি মাছের বাজারে ব্যস্ততা বেশি ইলিশের কেনাবেচায়। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগই ভিনদেশি ইলিশ। দেশি ইলিশ বলে বিক্রি করায় ক্রেতারা পড়ছেন বিপাকে। দেশি ইলিশের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় বিক্রেতাও নিচ্ছেন সুযোগ।

এক কেজি ওজনের দেশি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩৫০০ টাকায়। আর মাঝারি আকারের ইলিশের দাম ১ হাজারের একটু কম। আর মিয়ানমারের ইলিশ মিলছে ৩০০ থেকে ৫০০ টাকা কমে। কয়েকদিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে বলেও জাইয়েছেন বিক্রেতারা।
এদিকে ইলিশের চাহিদার কারণে স্বাভাবিক আছে অন্যান্য মাছ ও সবজির দাম।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে