চুয়াডাঙ্গার আলু রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর ও শ্রীলংকায়। বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে জেলায় তাইসিয়া জাতের আলু চাষ হয়েছে। সব আলুই পাঠানো হবে দেশের বাইরে। আলু ভালো দাম পাওয়ায় চাষিরাও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে আলু চাষে উৎসাহী হচ্ছেন।

চুয়াডাঙ্গার বেশ কয়েকজন কৃষক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আলু চাষ করছেন। চুক্তি অনুযায়ী তারা তাইসিয়া জাতের আলু আবাদ করবে এবং তা কিনে নেবে প্রতিষ্ঠানটি। পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায় বরাবরই আলুর ফলন ভালো। তবে বাম্পার ফলনের কারণে আগে অনেক সময়ই লোকসান গুণতে হয়েছে চাষিদের। এখন সে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে আলু রপ্তানি। আশাবাদী হচ্ছেন চাষিরাও।

চুয়াডাঙ্গার বাজারে আলু বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। রপ্তানির জন্য চাষ করা আলু দ্বিগুণ দামে কিনছে রপ্তানিকারকরা। এসব আলু বাছাই করে পাঠানো হবে সিঙ্গাপুর ও শ্রীলংকায়। কৃষি বিভাগও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে