এম পি ভোক্তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন ও পুষ্টিকর মৌসুমী ফলের ওপর আস্থা ফিরিয়ে আনতে ফর্মালীনমুক্ত আম বাজারজাতকরণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানী গুণমান সম্পন্ন আম উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ করে বাজারজাত করার বড় রকমের সুযোগ রয়েছে।
বাঘা উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত ‘ উন্নত কৃষি পদ্ধতিতে আম উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও রপ্তানী’-শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী শনিবার এসব কথা বলেন।স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন (এসএমই) সহযোগিতায় উপজেলা কর্র্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে ৩৫ জন আম চাষী, ব্যবসায়ী ও অন্যান্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএমই-এর কনসালটেন্ট ড. সালেহ আহমেদ, প্রোকৌশলী মো. খালেকুজ্জামান ও আম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. হালিম রেজা ।
শাহরিয়ার আলম বিভিন্ন প্রয়োজনভিত্তিক ব্যবস্থার উল্লেখ করে বলেন, নিরাপদ ও স্বাস্থ্যকর আম সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য সকল আম চাষীদের আধুনিক প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।














