কম খরচে, দ্রুত ও সহজ উপায়ে মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে দিনব্যাপী কর্মশালা করেছে একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের কর্মশালা হয়।কর্মশালায় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সুলভ ও গ্রহণযোগ্যমূল্যে ইন্টারনেট সেবা দেয়ার বাধা চিহ্নিত করা এবং সারাদেশে সেবা প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে কৌশল নির্ধারণে গুরুত্ব দেয়া হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে পাবলিক অ্যাকসেস সেন্টার গড়ে তোলার বিষয়টিও উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। কর্মশালায় অ্যালায়েন্স ফর এফোরডেবল ইন্টারনেট এফরএআই এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

টেক ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে