Close Menu
    What's Hot

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    October 13, 2026

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা
    • চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের
    • স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি
    • ইন্ডাকশন কুকারে ধীর গতি ও সমস্যা? জেনে নিন সহজ সমাধান ও কেনার উপায়
    • জামদানিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প, মিস গ্র্যান্ডে আলো ছড়াচ্ছেন অনন্যা
    • বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন, শোকের ছায়া বলিউডে!
    • তিন বছর বিরতির পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ
    • বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
    Monday, November 23
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»আন্তর্জাতিক»প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা।
    আন্তর্জাতিক

    প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা।

    bdtimesnewsBy bdtimesnewsAugust 15, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard

    ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স | ১৫ আগস্ট ২০২৬জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) আয়োজিত ‘জুলাই ডায়লগ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর প্যারিসে। স্মৃতি সংস্কার ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি ও অর্জন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। শুক্রবার (১৪ আগস্ট) পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। বক্তারা জুলাই আন্দোলনের পটভূমি, আন্দোলনের অর্জন, ভবিষ্যৎ বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

    ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করার পাশাপাশি ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের নাগরিকদের উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিবর্তনের সংগ্রাম অব্যাহত থাকবে। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নকে তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

    ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলনের পরও দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের পক্ষে সক্রিয় ছিলেন। পাশাপাশি ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের খবর প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার সুযোগ তৈরি হয়।

    অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিচ্ছে। তাঁর মতে, দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিয়ে পতিত শক্তি অতীতকে ইতিবাচক হিসেবে তুলে ধরার প্রচারণা চালাতে পারে। জুলাইয়ের অর্জনকে সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

    সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার দায়িত্ব ও বাস্তবতা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক পরিবর্তনের খবর আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে প্রবাসী সমাজ ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, মো. আলী, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেকে।

    গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন নিউজের রুবাইয়া আক্তার সুবর্ণা, লাতিন বাংলার দুলাল মিয়া এবং এনটিভি ইউরোপের আবদুল্লাহ আল মামুন। এফবিজেএর সদস্যদের মধ্যেও জুলাই আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন। আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ও অর্জনকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও পরিবর্তনের বার্তা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পায়। এফবিজেএর উদ্যোগে আয়োজিত ‘জুলাই ডায়লগ-২০২৬’ প্রবাসে জুলাই আন্দোলনের স্মৃতি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    bdtimesnews
    • Website

    Related Posts

    ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি ছাড়াল ৩৫০০

    July 7, 2026

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    শীর্ষ সংবাদ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২…

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ…

    Subscribe to News

    BD Times News-er shorboshesh khobor pete subscribe korun.

    BD TIMES NEWS
    News for the Nation

    বিডি টাইম্স নিউজ — দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের বিশ্বস্ত ঠিকানা।

    অফিস: ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫
    ই-মেইল: newsroom@bdtimesnews.com
    নিউজরুম (২৪×৭): ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০
    টেলিফোন ও ফ্যাক্স: +৮৮০২৫৫০৪২২৪৫

    Sections

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • ভিডিও

    More

    • সর্বশেষ
    • জেলার খবর
    • প্রবাসী
    • বিশেষ ফিচার
    • ফটোগ্যালারি
    • সম্পাদকীয়

    Company

    • আমাদের সম্পর্কে
    • সম্পাদকীয় টিম
    • যোগাযোগ

    Legal

    • গোপনীয়তা নীতি
    • শর্তাবলি ও নীতিমালা
    • বিজ্ঞাপন দিন
    • Cookie Policy
    • Corrections
    © 2026 BD Times News. All rights reserved.
    প্রকাশক: সামসে বাজেগা · সম্পাদক: নোমান রহমান · নির্বাহী সম্পাদক: তামজিদুল ইসলাম সুমন · ব্যবস্থাপনা সম্পাদক: রায়হান উল্লাহ · বার্তা-সম্পাদক: আশরাফুল আসাদ · বার্তা-সম্পাদক (আন্তর্জাতিক): রুজমিলা
    NEWS FOR THE NATION

    Type above and press Enter to search. Press Esc to cancel.