Close Menu
    What's Hot

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    October 13, 2026

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা
    • চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের
    • স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি
    • ইন্ডাকশন কুকারে ধীর গতি ও সমস্যা? জেনে নিন সহজ সমাধান ও কেনার উপায়
    • জামদানিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের গল্প, মিস গ্র্যান্ডে আলো ছড়াচ্ছেন অনন্যা
    • বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন, শোকের ছায়া বলিউডে!
    • তিন বছর বিরতির পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ
    • বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
    Monday, November 23
    BD Times News
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
      • বাংলাদেশ
        • জেলার খবর
        • দেশ ও মাটি
        • কৃষি ও পরিবেশ
    • ভিডিও
    • রাজনীতি
    • বিনোদন
    • অর্থনীতি
      • বিদ্যুত ও জ্বালানি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • লাইফস্টাইল
    • অন্যান্য
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • শিক্ষা
        • ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়
        • ক্যারিয়ার
      • তথ্য ও প্রযুক্তি
        • বিজ্ঞান ও গবেষণা
      • শেয়ারবাজার
      • অনুস্ঠান সূচী
      • আজকের রাশিফল
      • শিল্প ও সংস্কৃতি
        • শিল্পকলা ও নাটক
        • সাহিত্য ও উপন্যাস
      • পর্যটক ও পর্যটন
        • পরিবেশ ও প্রকৃতি
        • অপরূপ বাংলা
        • ভ্রমন ও পর্যটক
      • সংস্কৃতি ও ঐতিহ্য
        • ইতিহাসের পাতা
      • মিডিয়া-গণমাধ্যম
        • শোক ও স্মরণ
        • উদ্বোধন ও সম্মেলন
      • আইন-আদালত
        • অপরাধ ও মানবাধিকার
        • নারী ও শিশু
        • ধর্ম ও জীবন
        • ইভেন্ট
    • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার-ইন্টারভিউ
      • আপনার মতামত
      • নির্বাচিত কলাম
      • বিশেষ ফিচার
      • বিশেষ সংবাদ
      • বিচিত্র সংবাদ
      • বিজ্ঞপ্তি
    BD Times News
    Home»বাংলাদেশ»জেলার খবর»এসএসসি : যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
    জেলার খবর

    এসএসসি : যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

    bdtimesnewsBy bdtimesnewsAugust 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard

    শহিদুল ইসলাম দইচ, যশোর।। এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের পেছনে ফেলে অনন্য সাফল্য অর্জন করেছে মেয়েরা। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ লাভ করেছে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী।

    বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮,০৯৭ জন। বোর্ডের সর্বমোট পাসের হার ৬৬.২৭ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ হাজার ৭১৭ জন মেয়ের মধ্যে ৪৮ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। তাদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৫৯.৮৫ শতাংশ।  ৬৬ হাজার ২২৩ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৬৩৪ জন উত্তীর্ণ হয়েছে।
    এদিকে যশোর বোর্ডে সর্বমোট ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে ৬ হাজার ৩৫১ জনই ছাত্রী। এবং ৫ হাজার ১২৭ জন ছাত্র।

    বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ছেলে ১৯ হাজার ১৩৮ ও  মেয়ে ২০ হাজার ৯জন। এর মধ্যে মেয়েরা ৮৮.৯৫ শতাংশ এবং ছেলেরা ৮৪.৭৫ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩২৭ জন ছাত্রী ও ৪ হাজার ৮০৯ জন ছাত্র।

    মানবিক বিভাগেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বিভাগ থেকে মোট ৮০ হাজার ৬৭৬ জন পরীক্ষা দেয়। ছেলেদের পাসের হার ছিল মাত্র ৪৬.৫৮ শতাংশ, যেখানে মেয়েদের পাসের হার ৬৪.১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন ছাত্রী ও ১৭৯ জন ছাত্র।

    ব্যবসায় শিক্ষা বিভাগেও পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাপ ফেলেছে মেয়েরা। এ বিভাগ থেকে মোট ১৩ হাজার ১১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। ছেলেদের পাসের হার ৬৬.০৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৬.৫৮ শতাংশ। এ বিভাগ থেকে মোট ৩৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ২৩২ জন ছাত্রী ও ১৩৯ জন ছাত্র।

    যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, বিগত কয়েক বছর ধরে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং তারা ভাল ফলাফল করছে। এবছরও মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছে। তিনি বলেন, ছেলে শিক্ষার্থীদের একটি বড় অংশে এসএসসির গন্ডি পার হওয়ার আগেই ঝরে যাচ্ছে। এটা উদ্বেগ জনক। বিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে নজর দিতে হবে। অভিভাবকদের সচেতন করতে হবে। পাশাপাশি বোর্ডও এ সমস্যা থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    bdtimesnews
    • Website

    Related Posts

    অভয়নগরে বাহারুল হত্যা মামলায় রমজান গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

    September 21, 2026

    প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন:সভাপতি জাহিদ হাসান টুকুন সম্পাদক নুর ইসলাম

    September 21, 2026

    নিখোঁজের একদিন পর সীমান্তের শূন্যরেখায় মিলল কিশোরের লাশ

    September 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন জগতে নিজের অবস্থান…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    October 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    October 11, 2026
    শীর্ষ সংবাদ

    ঐতিহ্য আর আধুনিকতায় অর্ণবের ফ্যাশন চিন্তাধারা

    By NEWSROOM BD TIMES NEWSOctober 13, 2026

    হৃদয় খান, বিনোদন ডেস্ক।। দেশীয় ঐতিহ্য, নান্দনিক রুচি ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন…

    চাঁদ দেখা যায়নি জমাদিউল আউয়ালের

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২…

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী —সংসদীয় কমিটির সভাপতি

    By NEWSROOM BD TIMES NEWSOctober 11, 2026

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ…

    Subscribe to News

    BD Times News-er shorboshesh khobor pete subscribe korun.

    BD TIMES NEWS
    News for the Nation

    বিডি টাইম্স নিউজ — দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের বিশ্বস্ত ঠিকানা।

    অফিস: ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫
    ই-মেইল: newsroom@bdtimesnews.com
    নিউজরুম (২৪×৭): ০১৭১১০১৩৩৩৩, ০১৭০০৫২০০০০
    টেলিফোন ও ফ্যাক্স: +৮৮০২৫৫০৪২২৪৫

    Sections

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • ভিডিও

    More

    • সর্বশেষ
    • জেলার খবর
    • প্রবাসী
    • বিশেষ ফিচার
    • ফটোগ্যালারি
    • সম্পাদকীয়

    Company

    • আমাদের সম্পর্কে
    • সম্পাদকীয় টিম
    • যোগাযোগ

    Legal

    • গোপনীয়তা নীতি
    • শর্তাবলি ও নীতিমালা
    • বিজ্ঞাপন দিন
    • Cookie Policy
    • Corrections
    © 2026 BD Times News. All rights reserved.
    প্রকাশক: সামসে বাজেগা · সম্পাদক: নোমান রহমান · নির্বাহী সম্পাদক: তামজিদুল ইসলাম সুমন · ব্যবস্থাপনা সম্পাদক: রায়হান উল্লাহ · বার্তা-সম্পাদক: আশরাফুল আসাদ · বার্তা-সম্পাদক (আন্তর্জাতিক): রুজমিলা
    NEWS FOR THE NATION

    Type above and press Enter to search. Press Esc to cancel.