Author: bdtimesnews

গণমাধ্যমে “স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগ সিন্ডিকেট” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনের মূল বক্তব্য: সংবাদকে ভিত্তিহীন দাবি: গত ২০ জুলাই প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যা দেওয়া হয়। অপপ্রচারের নেপথ্যে অসাধু চক্র: পিমা এসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। নীতিমালা মেনে কর্মী রদবদল: তিনি জানান, পিমা এসোসিয়েটস সব সময় সুনামের সাথে কাজ করে আসছে। সরকারি আউটসোর্সিং নীতিমালা অনুসরণ করে…

Read More

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার স্বার্থে ভারত সরকারকে একটি সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে দুদেশের সম্পর্ক ও বৈঠকের খুঁটিনাটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে পুনরায় আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এই তথ্য জানান। চিফ হুইপ জানান, আগামী ২০ আগস্ট নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের ঠিক দুই-একদিন আগে অধিবেশন আহবান করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে এই অধিবেশনটি কি নিয়মিত কার্যক্রমের দিকে যাবে, নাকি নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরই মূলতবি ঘোষণা করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন বন্ধ রয়েছে এবং সূচি অনুযায়ী পরবর্তী নিয়মিত অধিবেশন বসার কথা সেপ্টেম্বরে। তবে নির্বাচন কমিশনের সময়সীমা ও…

Read More

শহিদুল ইসলাম দইচ, যশোর।। এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের পেছনে ফেলে অনন্য সাফল্য অর্জন করেছে মেয়েরা। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ লাভ করেছে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী। বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮,০৯৭ জন। বোর্ডের সর্বমোট পাসের হার ৬৬.২৭ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৬ হাজার ৭১৭ জন মেয়ের মধ্যে ৪৮ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। তাদের পাসের হার ৭২.৬৪ শতাংশ। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৫৯.৮৫ শতাংশ।  ৬৬ হাজার…

Read More

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্স’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মূল নেতৃত্ব সভাপতি: ইকবাল হাওলাদার রিপন সিনিয়র সহ-সভাপতি: রুহুল আমিন আব্দুল্লাহ সাধারণ সম্পাদক: টি. এম. রেজা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: খোরশেদ মাহাতবর সাংগঠনিক সম্পাদক: রনি মুন্সী ও মমিন আলী সহ-সভাপতি ও সম্পাদকীয় পরিষদ সহ-সভাপতি (১৪ জন): মিল্টন ভূঁইয়া, শারমিন সুলতানা রলি, আল আমিন, আকাশ আহমেদ, শাহিন মৃধা, জয় সিকদার, মামুন শিকদার, তানভীর শাওন, আলমগীর হোসেন, মনির মোল্লা, মো. মহসিন, মাইনুদ্দিন দেওয়ান, শ্রী ধীরেন মল্লিক ও আহমেদ রুমেল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রয়েল মোল্লা, মো. জিলানী, মো.…

Read More

২৪-এর জুলাই আন্দোলনে তথ্যপ্রবাহ বন্ধ ও গণদাবি দমনে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে কীভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, তার কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ইন্টারনেট বন্ধের নির্দেশনা ও কল রেকর্ড ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ রুখে দিতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সরাসরি ফোন করে ইন্টারনেট স্লো (ধীরগতি) করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রসিকিউশনের জমা দেওয়া এই কল রেকর্ডটি ফরেনসিক ল্যাবে পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করা হয়েছে। শেখ হাসিনার অনুমোদন ও ধাপে ধাপে ব্ল্যাকআউট ওবায়দুল কাদেরের প্রাথমিক নির্দেশের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি অনুমোদনে ইন্টারনেটের…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি মেজর মোজাফফর হোসেন(অবঃ) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলাসংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যবসায়ী পরিবারে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। হামলায় প্রতিষ্ঠানের মালিক মো. হাসান মুরাদের ছেলে মাহির হাসান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হালিশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিশহরের এম.আর স্টেশনারিতে গতকাল বুধবার রাত ৯টার দিকে একদল ব্যক্তি হামলা চালায়। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধ এবং চলমান মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, অভিযুক্ত খালেদ মোহাম্মদ শাহরিয়ারের বিরুদ্ধে ব্যবসায়ী হাসান মুরাদের মেয়েকে ধর্ষণ…

Read More