‘১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে’ সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনকি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন তিনি।প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বেগম খালেদা জিয়া বলেন, ‘বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি?’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টুইটে লিখেছেন, ‘শুক্রবার, জানুয়ারি ১৯, পত্রিকায় এসেছে বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেই দিকে সতর্ক নজর রাখছে’।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























