কুষ্টিয়ায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর কর্ণধর ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান নাসির বলেন, ২০১২ সালে গুটি কয়েক লোকবল নিয়ে স্বল্প পরিসরে বটতৈল নামক এই স্থানে ফিড উৎপাদনের জন্য কারখানা স্থাপন করেছিলাম। অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে আজকের এই প্রতিষ্ঠানটি দেশের মধ্যে মাথা উঁচু করে দাড়িয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে ৪২০জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের দোয়া ও সহযোগীতা পেলে আগামীতে চার হাজার বিশ জন কর্মকর্তা নিয়োগ দিতে পারবো ইনশাল্লাহ্। কুষ্টিয়ার মানুষের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আমি শুধু এই প্রতিষ্ঠানটি নিয়ে পড়ে নেই আমি আরও বৃহৎ পরিসরে ব্যবসায়ের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কাজ হাতে নিয়েছি। অচিয়েই ভেড়ামাড়ায় দেড়শত বিঘা জমির উপর ব্যবসা প্রতিষ্ঠান তৈরীর কজ শুরু করেছি।

(সেরা পরিবেশক পুষ্প পোল্ট্রির স্বত্ত্বাধীকারী আসাদুল ইসলামকে প্রাইভেট কারের চাবি তুলে দিচ্ছেন এমডিসহ অতিথিবৃন্দ)

তিনি বলেন, গুনগত মানসম্মত পন্য উৎপাদন করায় ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে আমরা আইএসও সনদ লাভ করেছি। এই প্রতিষ্ঠানটির সুনাম অর্জনের পিছনে আমার একার কোন কৃতিত্ত্ব নেই এই কৃতিত্ত্ব প্রতিষ্ঠানের সকলের, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমরা দেশের মধ্যে সেরা ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছি।কুষ্টিয়ার মানুষের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি ।গত বৃহস্পতিবার সকালে কেএনবি এ্যগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ’র ৬ষ্ট তম প্রতিষ্ঠা বাষিকীর অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান নাসির এসব কথা বলেন।
তিনি আরও বলেন আমরা মুরগীর খাবার, মাছের খাবারের গুণগত মানের সাথে কোন আপোষ করি না। ইতিমধ্যে মুরগীর ফিডের পাশাপাশি ভাসমান ফিড উৎপাদন অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসময় তিনি বলেন, আমরা সবাই যদি আমাদের নীতি আদর্শের প্রতি অবিচল থাকি তবে আপনাদের ব্যবসায়ীক সাফল্যের পাশাপাশি কোম্পানীও উন্নতি লাভ করবে এজন্য আপনাদের সহযোগীতা কামনা করছি।
কুষ্টিয়ায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ৬বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম। এসময় তিনি বলেন, আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তেমনিভাবে কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ তার উৎপাদিত ফিড বাজারে নামী দামী উৎপাদিত ফিডের সাথে প্রতিযোগিতা করে বাজার সৃষ্টি করেছে। আমি এই কোম্পানীর উত্তোরত্তÍত উন্নতি কামনা করি যেন এই কোম্পানীটি দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠান হিসেকে দাঁড়াতে পারে।
কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আজগর আলী, মিরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কামারুল আরেফিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আক্তরুজ্জামান, বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশিদসহ অনেকে।
২০১৭ সালের সেরা পরিবেশক অর্জন করায় পুষ্প পোল্ট্রির স্বত্ত্বাধীকারী আসাদুল ইসলাম আসাদকে একটি প্রাইভেট কারের চাবি তার হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এসময় বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন জেলার ডিলারগন, সাংবাদিক ও সুধীজন উপন্থিত ছিলেন। পরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী ও ঢাকার বিজয় বাংলা কালচারাল একাডেমীর শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কারখানা চত্বরে বিশালকৃতি একটি কেক কাটেন অতিথিবৃন্দ।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে