ক্রীড়া ভাষ্যকাদের সম্বর্ধনা প্রদান করলো মোহামেডান সমর্থক গোষ্ঠীর সংগঠন মোহামেডান ফ্রেন্ডস। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের নব নির্বাচিত প্রেসিডেন্ট জনপ্রিয় ক্রীড়াভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, ফোরামের সাধারণ সম্পাদক ডঃ সাঈদুর রহমান ও কার্যনির্বাহী সদস্য কুমার কল্যাণ কে সম্বর্ধনা দেয়া হয় মোহামেডান ফ্রেন্ডসের পক্ষ থেকে।

এসময় এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডান ফ্রেন্ডসের সভাপতি নাসির দেওয়ান,সাধারণ সম্পাদক শামীম আহমেদ,সদস্য নাজমুল,মোহিবুল্লাহ, ইসহাক, জাতীয় কোচ মাহবুব হোসেন রক্সি, শেখ জামালের সহকারী কোচ তাজু,ব্রাদার্স এর সার্বিয়ান কোচ নিকোলা ভিতোরোভিচ,আরামবাগের হেড কোচ মারুফুল হক, সহকারী কোচ সেন্টু,ভাষ্যকার ফারুকুজ্জামান, রবিউল ইসলাম, সাংবাদিকসহ অনেকে। সার্বিক তত্বাবধানে মোঃ পিন্টু।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























