২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আগামীকাল সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

নিউজ ডেস্ক,বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে